নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চন্দনাইশে টপ সয়েল কাটায় দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটার অপরাধে মোঃ তুহিন নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড দক্ষিণ হারলায় একটি এবং কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদে একটি মোট ২টি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড হারলার নুরুল ইসলামের ছেলে মোঃ তুহিন (৪০)’কে অপরাধ স্বীকার করায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং তার স্ক্র্যাভেটরটি অভিযান স্থল থেকে দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেন। অপরদিকে কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষনিক কাউকে পাওয়া না গেলেও একটি স্ক্র্যাভেটর ঘটনাস্থলে জব্দ করা হয়। তাই পূর্ব এলাহাবাদে জব্দকৃত স্ক্র্যাভেটরটি কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মেম্বার খুরশিদা বেগমের জিম্মায় দেয়া হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন চন্দনাইশ থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ।

Tag
আরও খবর