নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিবেক দিয়ে চিন্তা করুন, এই এলাকা জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে কিনা?- আবদুল জব্বার

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (স্বতন্ত্র) প্রার্থী চন্দনাইশ উপজেলা পরিষদের বার বার জনগণের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য মো. আবদুল জব্বার চৌধুরী বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমার জন্ম আপনাদের এলাকায়, তাই আপনারা আমার সম্পর্কে সবাই জানেন। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন সাতকানিয়া (আংশিক) আসনে ছয় ইউনিয়নসহ চন্দনাইশের বিভিন্ন এলাকায় আমার ট্রাক মার্কার সমর্থনে গণজোয়ার উঠেছে। তাই আমি আমার এলাকার ভাই-বন্ধু, মা-খালাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা ৭ই জানুয়ারি আমাকে ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ আমি জয় যুক্ত হলে হাসিমপুর ইউনিয়নসহ সাড়া চন্দনাইশে গরু চোর, ইয়াবা কারবারী, মাদকসেবনসহ সকল অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়াবো। তিনি আরো বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় এই উপজেলার আনাচে কানাচে উন্নয়ন করেছি বিদায় আপনারা আমাকে ভোট দিয়ে একবার নয়, দুইবার নয়, তৃতীয়বার নির্বাচিত করেছেন। আপনাদের সমর্থন আছে বলে ই-আমি মাঠে আছি,ইনশাআল্লাহ আপনাদের সমর্থন থাকলে ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। বিবেক দিয়ে চিন্তা করুন জনগণের মতামতের ভিত্তিতে চট্টগ্রাম-১৪ আসন পরিচালি হবে কিনা? স্মার্ট নেতৃত্ব দিয়ে স্মাট এলাকা প্রতিষ্ঠায় তার অনেক অভিজ্ঞতা আছে।
সোমবার (০১ জানুয়ারি) প্রতিদিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসিমপুর ইউনিয়নের দক্ষিণ হাসিমপুর, বড় পাড়া, বাগিচাহাট, হাসিমপুর খান বটতল, সিকদার পাড়া, হাসিমপুর ৭নং ওয়ার্ড সিলপাড়া, সোনাছড়ি কুল, খারজী পাড়া, পেট্রোল পাম্প, মধ্যম হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় তার ট্রাক প্রতীকের জনসংযোগে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় হাশিমপুর ইউনিয়নের হাজারও মানুষের ফুলেল ভালবাসায় সিক্ত হন তিনি। মূলত জনসেবা এবং সাধারণ মানুষের প্রতি তার ভালবাসার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন। একজন উদীয়মান ব্যবসায়িক, সমাজসেবক ও অভিভাবক হিসেবে তিনি ছিলেন অতুলনিয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন ধোপাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোরশেদুল আলম, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম রেজা, হাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, খাঁনহাট ব্যবসায়ী বাজার সমিতির সভাপতি ও যুবলীগ নেতা চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন, ৩নং ওয়াড মেম্বার গোলাম নবী, হাশিমপুর ৯নং ওয়ার্ডের মেম্বার মাহাম্মদ আলী, সাবেক মহিলা মেম্বার রহিমুননেছা খানম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর