নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বিয়ের কথা গোপন করা, শরিয়ত কী বলে?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-08-2023 04:02:14 am

◾প্রশ্ন: অনেককে দেখা যায়, কেবল দুজন মানুষ সাক্ষী রেখে গোপনে বিয়ে করে নেন। পরিবার, সমাজ কিংবা আশেপাশের কোনো মানুষকে বিয়ের কথা জানানো প্রয়োজন মনে করেন না। বিয়ের কয়েক বছর পর সন্তান জন্ম নেওয়ার পর বিয়ের খবর জানাতেও দেখা যায় অনেককে। এ বিষয়ে ইসলামি শরিয়তের নির্দেশনা কী? বিয়ের কথা গোপন রাখা কি শরিয়তসম্মত? 


◾উত্তর: ইসলামে বিয়ে এক পবিত্র বন্ধন। নারী-পুরুষের জৈবিক চাওয়া পূর্ণ করার হালাল পদ্ধতি। বিয়ে-বহির্ভূতভাবে নারী-পুরুষ একসঙ্গে জীবনযাপন করা হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনিই পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন, এরপর তিনি তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্কযুক্ত করেছেন। আর তোমার প্রতিপালক হলো প্রভূত ক্ষমতাবান।’ (সুরা ফুরকান: ৫৪) 



বিয়ে নবীজির সুন্নত। রাসুল (সা.) বলেন, ‘চারটি জিনিস নবী-রাসুলদের সুন্নত। লজ্জাবোধ, সুগন্ধি ব্যবহার, মিসওয়াক ও বিয়ে।’ (তিরমিজি: ১০৮০) 


ইসলামে মানুষের কাছে বিয়ের বার্তা পৌঁছানো গুরুত্বপূর্ণ বিষয়। যদিও সাক্ষী ছাড়া অন্যদের না জানালেও বিয়ে শুদ্ধ হয়ে যায়, তবে সামাজিকতার দিকে লক্ষ্য রেখে বিয়ের কথা আশপাশের মানুষকে জানানো আবশ্যকীয় কর্তব্য। কারণ মানুষ যেন তাদের সম্পর্কে স্বচ্ছ-সুন্দর ধারণা রাখে। তাদের জন্য বরকতের দোয়া করে। 


মুহাম্মদ (সা.) বিয়ের ঘোষণা দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। বিয়ের প্রচার করতে আদেশ করেছেন। বর-কনের অভিভাবক তাদের নাম ধরে বিয়ের ঘোষণা করবেন। মসজিদে সমবেত মুসল্লি ও স্থানীয় মানুষের জটলার সামনে বর-কনের বিয়ের বার্তা পৌঁছাবেন। শরিয়ত সমর্থিত বাদ্য বাজাবেন। 


হাদিসে ‘দফ’ বাজানোর কথা এসেছে। দফ হলো, এমন বাদ্যযন্ত্র যার ওপরের অংশ চালুনির মতো, যাতে ঘণ্টির মতো আওয়াজ নেই, আর তার একাংশে থাকে চামড়ার পর্দা। রাসুল (সা.) বলেন, ‘তোমরা বিয়ে প্রকাশ্য ঘোষণার মাধ্যমে মসজিদে সম্পাদন কোরো এবং তাতে দফ বাজাও।’ (মিশকাত: ৩০১৭) 


বিয়ে যেহেতু আনন্দ ও শুভকামনার আশিস, তাই এতে আমোদ-ফুর্তির জন্য ইসলাম সমর্থিত সংগীত পরিবেশন করা যেতে পারে। এর লক্ষ্য হতে হবে মানুষকে বিয়ের পয়গাম জানানো। বিয়ের মাধ্যমে আনন্দের বার্তা পৌঁছানো। 


ইসলামি শরিয়তের সীমার মধ্যে থেকে হলুদ বা এ জাতীয় রং সৃষ্টিকারী বৈধ উপাদান ব্যবহার করার অনুমতি আছে। আনাস (রা.) বলেন, রাসুল (সা.) আবদুর রহমান ইবনে আউফ (রা.)-এর দেহে হলুদ রঙের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলেন, ‘তোমার কী অবস্থা?’ তিনি বলেন, ‘আমি এক আনসারি নারীকে বিয়ে করেছি।’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করো।’ (নাসায়ি: ৩৩৭৭) 


এই হাদিস থেকে এও বোঝা যায় যে, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও মানুষকে বিয়ের সংবাদ দিতে বিয়ের পর ওয়ালিমার আয়োজন করা সুন্নত। মহানবী (সা.) নিজের বিয়েতেও ওয়ালিমার আয়োজন করেছেন।


উত্তর দিয়েছেন: মুফতি রায়হান রাশেদ, শিক্ষক ও ফতোয়া গবেষক 

• সৌজন্যে: দৈনিক আজকের পত্রিকা

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪১ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে