‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

ভারত ও পাকিস্তানে ঈদের তারিখ ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-03-2025 09:17:36 pm

ভারত ও পাকিস্তান পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এই দুই দেশ জানিয়েছে, শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।


এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর ব্রুনাই ও মালয়েশিয়া ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশগুলোতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। 


ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এবারও সবার আগে ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে দেশটি। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি।


এদিকে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।


সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে প্রতিবেদন করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের বরাত দিয়ে শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৬ মিনিটে এ খবর জানিয়েছে গালফ নিউজ। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি।


সৌদি আরব ও আরব বিশ্বের দেশগুলোতে আজ চাঁদের অনুসন্ধান করা হচ্ছে। এই আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রই জানিয়েছিল, আজ শনিবার আরব বিশ্বে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। ফলে সৌদিসহ অন্যান্য দেশে সোমবার ঈদ হবে।

আরও খবর