আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-04-2025 08:03:01 am

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটি। প্রতিষ্ঠানটির তথ্য মতে, ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ৬ জুন ঈদুল আজহা পড়বে বলে আশা করা হচ্ছে। সংবাদ গালফ নিউজের।



প্রতিষ্ঠানটি বলছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ আগামী ২৭ মে সন্ধ্যায় দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

 

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, সংযুক্ত আরব আমিরাতে জিলহজের চাঁদ উঠবে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজেই দেখা যাবে।

 

জ্যোতির্বিদদের এ তথ্য সঠিক হলে ৫ জুন হবে আরাফাতের দিন যা পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এরপরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

 

যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্যের এক দিন পর ঈদ হয়, সে হিসেবে এখানে ৭ অথবা ৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

 

ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের ছেলে হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করার নিয়ত করেন হযরত ইব্রাহিম (আ.)। যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নির্দশন।