বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

হেদায়েতের জন্য দোয়া করা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-04-2025 05:42:45 am

© সংগৃহীত ছবি

◾ নিজামুল ইসলাম || ইসলামে হেদায়েত খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনে অনেক আয়াতে ‘হেদায়েত’ শব্দটি ব্যবহৃত হয়েছে। সুরা ফাতেহা থেকেই শুরু হয় ‘হেদায়েত’-এর জন্য প্রার্থনা। ইসলামে ‘হেদায়েত’ একটি বিশেষ তাৎপর্যপূর্ণ শব্দ। এর অর্থ সঠিক পথের সন্ধান লাভ করা কিংবা অন্যকে সঠিক পথের সন্ধান দেওয়া। অন্যকে পথ দেখিয়ে দেওয়ার অর্থেও হতে পারে, গন্তব্যে পৌঁছে দেওয়ার অর্থেও হতে পারে। পবিত্র কুরআনে বর্ণিত হেদায়েত শব্দের অর্থ নির্ধারণে ইমাম কুরতুবি (রহ.) বলেছেন, ‘হেদায়েত অর্থ ওই পথপ্রদর্শন, যে পথ রাসুল (সা.) ও তাঁর অনুসারীদের মাধ্যমে নির্ধারিত হয়েছে। সুরা রাদের ৭ নং আয়াতে আল্লাহ যেমন বলেছেন, ‘প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক।’ (আল জামিউ লি-আহকামিল কুরআন : ১/১৪৫)


পবিত্র কুরআনে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, হেদায়েত বা সুপথ প্রাপ্তি একান্তই আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে। কোনো মানুষের ইচ্ছায় কেউ সুপথ লাভ করে না। তাই হেদায়েত শুধু আল্লাহর কাছেই চাইতে হবে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘আপনি যাকে ভালোবাসেন, ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবেন না। তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনেন এবং তিনিই ভালো জানেন সৎপথ অনুসরণকারীদের।’ (সুরা কাসাস : ৫৬)



আল্লামা ইবনে কাসির (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ‘আল্লাহই ভালো জানেন কে হেদায়েত লাভের যোগ্য এবং কে পথভ্রষ্টের যোগ্য। আল্লাহর প্রজ্ঞার অনুকূল না হওয়ায় মহানবী (সা.)-এর চাচা আবু তালিব হেদায়েত পাননি। যাকে মহানবী (সা.) ভালোবাসতেন এবং তিনি যার হেদায়েতের প্রত্যাশা করতেন।’ (তাফসিরে ইবনে কাসির)


আল্লাহ যাকে পথপ্রদর্শন করেন সে ছাড়া কারও সাধ্য নেই সঠিক পথে টিকে থাকার। তাই আল্লাহর কাছে সুপথ লাভের দোয়া করা আবশ্যক। আল্লাহ তায়ালা সুরা ফাতেহায় আমাদের এই প্রার্থনা শিখিয়েছেন। কুরআনে ইরশাদ হয়েছে, ‘আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন’ (সুরা ফাতেহা : ৫)


রাসুলুল্লাহ (সা.) সব ধরনের পাপ-পঙ্কিলতা ও ভ্রষ্টতার ঊর্ধ্বে থাকার পরও হেদায়েত লাভের দোয়া করতেন, যেন উম্মত তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়। তিনি দোয়া করতেন, ‘হে আল্লাহ! আমি আপনার কাছে সঠিক পথনির্দেশনা, আল্লাহভীতি, চারিত্রিক নির্মলতা ও সচ্ছলতা প্রার্থনা করছি।’ (মুসলিম : ৭০৭৯)


হজরত আবু জর গিফারি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি (সা.) বলেছেন, ‘আল্লাহ তায়ালা বলেন, হে আমার বান্দারা! আমি জুলুমকে আমার জন্য হারাম করেছি, আর তা তোমাদের পরস্পরের মধ্যেও হারাম করেছি। অতএব তোমরা একে অপরের ওপর জুলুম করো না। হে আমার বান্দারা! তোমরা সবাই পথভ্রষ্ট, শুধু সে ছাড়া আমি যাকে পথপ্রদর্শন করি। সুতরাং আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদের হেদায়েত দান করব।’ (মুসলিম : ৬৭৩৭)। এ হাদিসে আল্লাহ বান্দাদের তাঁর কাছে হেদায়েত তথা সুপথ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। তিনি তাঁর কাছে হেদায়েতের দোয়া করতে বলেছেন। যে আল্লাহর কাছে হেদায়েত চাইবে আল্লাহ তাকে হেদায়েত দান করবেন।

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

২২ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

৯৮ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে