মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে কিশোর গ্যাং বাহিনীর হামলা চার শিক্ষার্থী আহত,

বরিশালে কিশোর গ্যাং বাহিনীর হামলায় চার এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে রোববার রাত ৯টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মকরম প্রতাব এলাকায় ঘটনা ঘটে।আহতরা হলেন- খন্দকার মোফাজ্জল হোসেনের ছেলে আবির খন্দকার (১৭), তোফাজ্জল হোসেনের ছেলে ছাবিত খন্দকার (১৭), রাজা মিয়ার ছেলে ইমাম হোসেন (১৭) এবং বুলবুল হাওলাদারের ছেলে মো. আলিফ (১৭)। আহতরা সবাই বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।আহতরা জানিয়েছেন, ঘটনার সময় তিন বন্ধু মকরম প্রতাব বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে থানার চারঘাটা নামক স্থানে খলিল মোল্লার ছেলে কিশোর গ্যাং বাহিনীর প্রধান শফিক (১৭) তাদের চোখে টর্চলাইট মারে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় শফিক ও তার সহযোগী মোকসেদুল হাওলাদারসহ কয়েকজন মিলে আবির এবং তার বন্ধুদের ওপর অতর্কিত হামলা করে। এসময় তাদের সাথে থাকা কাচি দিয়ে চার বন্ধুকে এলোপাথারী কুপিয়ে জখম করে।পরে স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহতের স্বজনরা।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শফিকের নেতৃত্বে চরমোনাইর মকরম প্রতাব এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে ওঠে। গ্যাংয়ের সদস্যরা সব সময় অস্ত্র হিসেবে কেচি নিয়ে ঘোরে। এ কারণে স্থানীয়ভাবে তারা কেচি বাহিনী হিসেবে পরিচিত।আগেও কেচি বাহিনীর হামলার শিকার হয়েছেন অনেকে। তাই বেপরোয়া এই কিশোর গ্যাংয়ের লাগাম টেনে দেয়ার দাবি স্থানীয়দের। যদিও এ বিষয়ে অভিযুক্ত শফিক বা তার সহযোগীদের বক্তব্য পাওয়া যায়নি।বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
আরও খবর