যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বিয়ে সহজ হওয়ার ৪ আমল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-07-2023 02:32:31 am

© সংগৃহীত ছবি

◾ মাওলানা ইসমাইল নাজিম : বিয়ে নবীদের সুন্নত। বৈধ উপায়ে জৈবিক চাহিদা পূরণ এবং মানুষের বংশপরম্পরা বজায় রাখতে বিয়ের বিকল্প নেই। প্রাপ্তবয়স্ক ও বিয়ের উপযুক্ত সন্তানদের বিয়ের ব্যবস্থা করা অভিভাবকদের কর্তব্য। আমাদের সমাজে বিয়ে করা দিনদিন কঠিন হয়ে যাচ্ছে। বিয়ে সহজ হওয়ার জন্য হাদিসে কিছু আমল করার ইঙ্গিত পাওয়া যায়। এখানে তা তুলে ধরা হলো: 


¶ এক. পবিত্র জীবনযাপনের জন্য বিয়ের ইচ্ছে পোষণ করা উচিত। রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা তিন ধরনের মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন।… তৃতীয়জন হলো বিয়েতে আগ্রহী ব্যক্তি—যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায়।’ (তিরমিজি: ১৬৫৫)


¶ দুই. বিয়ের আগে গুনাহ থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করা উচিত। কারণ রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যার চরিত্র ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তার সঙ্গে (তোমাদের মেয়েদের) বিয়ে দাও।…’ (ইবনে মাজাহ: ১৯৬৭)


¶ তিন. সমকক্ষ পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া উচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং সমতা (কুফু) বিবেচনায় বিয়ে করো, আর বিয়ে দেওয়ার ক্ষেত্রেও সমতার প্রতি লক্ষ্য রাখো।’ (ইবনে মাজাহ: ১৯৬৮)


¶ চার. বিয়ে সহজ হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করা উচিত। বিশেষ করে কোরআনে বর্ণিত দোয়া—রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা’ পাঠ করা উচিত। দোয়ার অর্থ হলো—‘হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা আমাদের চোখ শীতলকারী হবে এবং আমাদেরকে আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন।’ (সুরা ফুরকান: ৭৪)  


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪৬ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১২১ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে