নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

চাঁদা দিতে না পারায় বসতবাড়িতে হামলা, ভাংচুর ও মালামাল লুটপাট

 চাঁদা না দেওয়ায় উখিয়ার মরিচ্যা নামক বসতবাড়ি ও দোকান ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।


বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা দক্ষিণ স্টেশনে মৃত হাজী রাজা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় মৃত হাজী রাজা মিয়ার পুত্র ফাহাদ রাজা গুরুতর আহত হয়।


জরুরি সেবা ৯৯৯ কল করলে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


ভুক্তভোগী ফাহাদ রাজা মিয়া বলেন, তার পিতা মৃত হাজী রাজা মিয়ার ৯২৬ ও ১১৩০ নং খতিয়ান রেজি:যুক্ত কবলা মুলে ক্রয় করা জমিতে কোন প্রকার ঝামেলা ছাড়ায় দীর্ঘ দুই যুগ ধরে দালান ও দোকান ঘর নির্মাণ করে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছিলাম। কিন্তু জমি গুলো মরিচ্যা বাজারের সন্নিকটে হওয়ার কারণে চাঁদাবাজদের কুদৃষ্টি পড়ে। এমতাবস্থায় তারা নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী সকাল ৮ টার দিকে, আমি দোকানঘর সংস্কার করা কালিন সময়ে প্রভাবশালী চক্র পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে বসে। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিলে, মৃত দুলা মিয়ার পুত্র আব্দুর রহিম (৫০),আব্দুর রহিমের পুত্র শরিফ মোহাম্মদ (৩০), মোহাম্মদ নুরের পুত্র সোহেল (৪০),মৃত বান্টুর পুত্র জসিম (৩০),জাফরের পুত্র কপিল (৩৫), আলিমুল্লাহর পুত্র ইউনুস (৩৫), উভয় সাং পুর্ব মরিচ্যা বাজার , উখিয়া, কক্সবাজার ও রামু খুনিয়াপালং পাহাড় পাড়ার ডাকাত মুনিয়ার স্ত্রী ছকিনা সহ ৩০/৪০ জন লোক অনধিকার প্রবেশ করে ঘরের আসবাবপত্র লুটপাট সহ দশ লাখ টাকার মালামাল ক্ষতি সাধন করে ও ভাড়াবাসায় অবস্থানরত ভাড়াটিয়াদের জোর করে বের করে দেয়।


এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামিম হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর