জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দ্য আর্থ সোসাইটির প্রশিক্ষণে সিএইচআরডিএফের প্রকল্প নির্বাচিত, অর্জন ‘আইডিয়া চ্যাম্পিয়ন’ স্বীকৃতি

ঢাকায় দ্য আর্থ সোসাইটি আয়োজিত তিন দিনব্যাপী জলবায়ু, অ্যাডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত মাত্র আটটি দল এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পায়। নির্বাচিত দলগুলোর মধ্যে ছিল কক্সবাজার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিএইচআরডিএফ)।


প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী দলগুলোকে স্থানীয় জলবায়ু সমস্যা নিয়ে একটি প্রকল্প পরিকল্পনা উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়। সিএইচআরডিএফ দল উখিয়ার খালকাঁচা পাড়া এলাকার বাজারের বর্জ্য নদীতে পড়ে সৃষ্ট দূষণ এবং এর পরিবেশগত প্রভাব তুলে ধরে একটি জলবায়ু সচেতনতামূলক প্রচারণার প্রকল্প পরিকল্পনা উপস্থাপন করে।


উপস্থাপিত প্রকল্পের উদ্ভাবনী ধারণা, বাস্তবসম্মত পরিকল্পনা এবং সম্ভাব্য প্রভাব বিবেচনায় সিএইচআরডিএফ ‘আইডিয়া চ্যাম্পিয়ন’ স্বীকৃতি অর্জন করে।


এছাড়া সিএইচআরডিএফের উপস্থাপিত জলবায়ু সচেতনতামূলক প্রচারণা প্রকল্প বাস্তবায়নের জন্য নির্বাচিত হয়েছে। এর ফলে দ্য আর্থ সোসাইটি-এর সহযোগিতায় আগামী দুই মাস প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের মাধ্যমে নদীদূষণ প্রতিরোধ, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।


সিএইচআরডিএফের পক্ষ থেকে এ অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং প্রকল্পটি সফল বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

Tag
আরও খবর