জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

*কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং প¦ার্শবর্তী দেশ মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা (অজঝঅ)-এর সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-১৫। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ এই অভিযানে উখিয়ার রাজাপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকা থেকে মাহমুদুল হাসান’কে আটক করা হয়। 


তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক ১১:৪০ ঘটিকায় উখিয়া থানাধীন রাজাপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৭ এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন ধরে পলাতক থাকা এই আসামিকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামি মাহমুদুল হাসান (৩৬) মৃত জলিল বকসু ও নুর জাহান দম্পতির সন্তান। তার স্থায়ী ঠিকানা এফসিএন-১৩১৯১৭, ব্লক-ই/৯, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২/ইস্ট (০৬ নম্বর ওয়ার্ড, রাজাপালং ইউপি, উখিয়া, কক্সবাজার)।


প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায় যে, গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন 'আরসা'র একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 


গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুল হাসান (৩৬) এর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১৫ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag
আরও খবর