|
Date: 2026-09-10 12:04:11 |
কক্সবাজারের উখিয়ায় অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং প¦ার্শবর্তী দেশ মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা (অজঝঅ)-এর সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-১৫। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ এই অভিযানে উখিয়ার রাজাপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকা থেকে মাহমুদুল হাসান’কে আটক করা হয়।
তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক ১১:৪০ ঘটিকায় উখিয়া থানাধীন রাজাপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৭ এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন ধরে পলাতক থাকা এই আসামিকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি মাহমুদুল হাসান (৩৬) মৃত জলিল বকসু ও নুর জাহান দম্পতির সন্তান। তার স্থায়ী ঠিকানা এফসিএন-১৩১৯১৭, ব্লক-ই/৯, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২/ইস্ট (০৬ নম্বর ওয়ার্ড, রাজাপালং ইউপি, উখিয়া, কক্সবাজার)।
প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায় যে, গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন 'আরসা'র একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুল হাসান (৩৬) এর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১৫ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
© Deshchitro 2024