জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

*র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।*

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।


এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে অদ্য ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, আনুমানিক ০৩:২০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে জনৈক কামালের মুদি দোকানের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। আটকের পর দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোমরে গোঁজা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ম্যাগাজিনের ভিতরে ০৩ (তিন) রাউন্ড গুলি (০২টি তাজা ও ০১টি আঘাতপ্রাপ্ত) এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত ব্যক্তি হাফেজ শফিক (১৯)। তিনি ফারুক আহমেদ ও লায়লা বেগম এর ছেলে। তার ঠিকানা—এফসিএন-১৭২৬১৪, রোহিঙ্গা ক্যাম্প-১১, ব্লক-এ/৬, হেড সাব্বির, ব্লক মাঝি শাহ আলম, উখিয়া, কক্সবাজার।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি অস্ত্র বহনের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা প্রদান করতে পারেনি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত আলামত এবং সংশ্লিষ্ট কাগজপত্র উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব বিশ্বাস করে, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

Tag
আরও খবর