নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন দুর্যোগ প্রতিমন্ত্রী

কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান এমপি।


শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।


তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান এমপি দুপুরের দিকে রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৪ এ পরিদর্শনে আসেন।


পরে তিনি ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ডাব্লিউ এফপির ই-ভাউচার শপ ও এনজিও ফোরাম কর্তৃক পরিচালিত পয়ঃনিষ্কাশন এবং বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন। এরপর ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ (হল্যান্ড) কর্তৃক পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং সিআইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক দৃশ্য অবলোকন করেন।


এ সময় ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, উপসচিব ও সিপিপি পরিচালক মো. আহমদুল হক, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামসুদ্দৌজা নয়ন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারের উদ্দ্যেশে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন তিনি। পরিদর্শনকালে সার্বিক নিরাপত্তার দ্বায়িত্বে ১৪ এপিবিএন এর ভেন্যু প্রটেকশন ও টহল ডিউটি এবং জেলা পুলিশ স্কর্ট পার্টি সার্বক্ষণিক উপস্থিত ছিল।

আরও খবর