নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

রোহিঙ্গা ক্যাম্পে চলছে রক্তের হোলি খেলা, একদিনে ২ খুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।


নিহত যুবকের নাম মো. হুজিত উল্লাহ (৩৪)। তিনি ওই ব্লকের বাসিন্দা ফয়জুল করিমের ছেলে।


শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকে এ ঘটনা ঘটে।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে ওই ক্যাম্পে একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন হুজিত উল্লাহ। এক পর্যায়ে ছয়-সাতজন মুখোশধারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় এবং কিছু দূর নেওয়ার পর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার মাথায় গুলি করে হত্যা করে মৃত্যু নিশ্চিতের পর লাশ ফেলে রেখে চলে যায়। খবরটি শোনার পর থানা পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে পুলিশের ধারণা। ঘটনায় জড়িত চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


এর আগে গতকাল শুক্রবার ২০ নম্বর ক্যাম্পের ব্লক-এম/২৭ ব্লকে সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) নিজ বসতঘর থেকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Tag
আরও খবর