নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উখিয়ায় ৪৮০ প্রান্তিক কৃষক পেল কৃষি প্রণোদনা!

কক্সবাজারের উখিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।


বুধবার সকালে উখিয়া উপজেলা পরিষদের সামনে ৪৮০ জন কৃষকের মাঝে লাল শাক, পালংশাক, মিষ্টি কুমড়া,লাউ টমেটোসহ বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ প্রদান করা হয়।


কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন।


এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন জানান, বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কল্যাণে কৃষিতে বিপ্লব ঘটাতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার ও বীজসহ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।





প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের কোথাও ১ ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। বিশ্বব্যাপি যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সেটা মাথায় রেখে দেশকে বাঁচাতে কৃষির উপর অধিক গুরুত্ব দিতে হবে।


তারই ধারাবাহিকতায়‘প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনার অংশ হিসেবে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ৪৮০ জন কৃষকের মাঝে রবি মৌসুমের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পর্যায়ক্রমে এসব শাক ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।




অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, চলতি রবি মৌসুমে ৫ হাজার কৃষক কৃষানীর মাঝে সরিষা, চীনাবাদাম, ভুট্টা, বোরো উফসী, হাইব্রিড বীজ সার বিতরণ করা হয়।


Tag
আরও খবর