নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নি’হ’ত -১

কক্সবাজারের উখিয়া থানাধীন জামতলী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন এফডিএমএন (রোহিঙ্গা) নিহতের ঘটনা ঘটেছে। নিহত রোহিঙ্গা দিল মোহাম্মদ (২৮) ক্যাম্প-১৫ এর ব্লক-ই/১২ এর বাসিন্দা এবং একই এলাকার আবুল হাশিমের পুত্র।


উখিয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২৯ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজারের উখিয়াস্থ জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদ (২৮) কে ক্যাম্প-১৫ এর ব্লক-১১/ই এর রাস্তার উপর পেয়ে অজ্ঞাতনামা ১২/১৪ জনের একদল সন্ত্রাসী গ্রুপ ভিকটিম দিল মোহাম্মদ কে ধাওয়া করে ক্যাম্প-১৫ এর ব্লক-ই/১২ এর বাসিন্দা এফডিএমএন সদস্য শফি আলমের সামনে এনে মাথায় এবং মুখে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।


ঘটনাস্থল হতে স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা গুলিবিদ্ধ দিল মোহাম্মদ কে উদ্ধার দ্রুত এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার পূর্বক লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।


ঘটনার বিষয়ে উখিয়া থানা পুলিশ সুত্র জানিয়েছেন, ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। ঘটনার বিষয়ে এজাহার প্রাপ্তী সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্হিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Tag
আরও খবর