নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উখিয়ায় ৪৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

কক্সবাজারের উখিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা বিষয়ক সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৬ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন।

জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় আলোচনায় অংশ নেন উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তুষিদ পাল উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোকতার আহমেদ, ইউনিসেফের নিউট্রিশন অফিসার সাবরিনা রহমান, উখিয়া থানার সাব ইন্সপেক্টর, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শেডের উপজেলা নিউট্রেশন কো অর্ডিনেটর রমজান আলী স্বাস্থ্য পরিদর্শক নরুল ইসলাম , ফরিদুল আলম, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার, উপজেলা জামে মসজিদের খতিব, নার্স, পরিসংখ্যানবিদ টেকনিশিয়ান,ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, অপুষ্টি জনিত রোগ প্রতিরোধ ও মৃত্যুর হার কমিয়ে আনতে সারা দেশের ন্যায় আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার উখিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেই অনুষ্ঠিত হবে। এ বারে উপজেলার ৫ টি ইউনিয়নে ১২১ টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৯৪৯ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৯৩৮৭ জন মোট ৪৫ হাজার ৩৩৬ জন শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। এদিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল অভিভাবক, শিক্ষক ইমাম গণমাধ্যম কর্মী ও সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রন্জন বড়ুয়া রাজন।

Tag
আরও খবর