নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উখিয়ায় জীবনমান উন্নয়নে ৭০০ দুস্থ পরিবার পেলো ২ কোটি ১২ লাখ টাকা আর্থিক সহায়তা

কারিতাস বাংলাদেশ জরুরী সাড়াদান কর্মসূচী আওতায় স্থানীয় অবকাঠামো ও বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং এবং হলদিয়াপালং ইউনিয়নের স্থানীয় বিপদাপন্ন পরিবারের অংশগ্রহনকারীদের আয়বৃদ্ধিমূলক কাজের মঞ্জুরী এবং ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা কার্যক্রমের নগদ অর্থ বিতরন অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।


বুধবার (২৯ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ এর জরুরি সাড়াদান কর্মসূচী প্রকল্পের পরিচালক লিটন গমেজ।


এতে প্রধান অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের জরুরি সাড়া দান কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার নিকোদিমাস কে কস্তা।


কারিতাস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা (জীবিকা) বিকাশ ঘাগ্রা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল- মামুন, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও ইউএনডিপি ফিল্ড ফ্যাসিলিটেটর ( উপজেলা এনজিও সমন্বয় কর্মকর্তা) মোঃ সেলিম উদ্দিন।


জার্মান হিউমেন্টেরিয়ান এসিস্টেন্স এর অর্থায়ন ও সহায়তায় কারিতাস বাংলাদেশ স্থানীয় বিপদাপন্ন ৪৫০টি পরিবারকে আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের জন্য প্রতি পরিবারকে ২৫ হাজার টা করে মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার এবং ২৫০ টি বিপদাপন্ন পরিবারকে ঘর মেরামতের জন্য প্রতিটি পরিবারকে ৪০ হাজার টাকা করে ১ কোটি টাকা আর্থিকভাবে সহায়তা ও প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু করেছে।

Tag
আরও খবর