নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে গোলাগুলি, গ্রেফতার ৫

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল তল্লাশি করে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, একটি ওয়াকিটকি, একটি ছোট কালো ব্যাগ উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: ইকবাল। এর আগে, বুধবার রাতে এ ঘটনা ঘটে।


গ্রেফতাররা হলেন ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকের বাসিন্দা পেঠান আলী (৫০), মো: জোবাইর (২৫), দিল মোহাম্মদ (২৬), শরীয়ত উল্লাহ (২৭), মো: আয়াজ (১৯) এবং ৭ নম্বর ক্যাম্পের জি/৫ ব্লকের বাসিন্দা জিয়াবুর রহমান (২৬)।




অতিরিক্ত ডিআইজি মো: ইকবাল জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসীদের সাথে আরসা বিরোধী সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির খবরে বুধবার রাতে এপিবিএন পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এপিবিএন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালনোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পেঠান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় জিইউকে হাসপাতালে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি পুলিশ পাহারায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


অতিরিক্ত ডিআইজি আরো জানান, বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উদ্ধার অস্ত্র ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর