নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার দুই শীর্ষ নেতা গ্রেফতার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই শীর্ষ নেতা গ্রেফতার করা হয়েছে।


১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে র‌্যাব, এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ অভিযানে ১টি একনলা বন্দুক ও ১টি কার্তুজসহ গ্রেপ্তার করা হয় আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমান নামের তালিকাভুক্ত এই আরসা নেতা।


এর আগে অপর অভিযানে এপিবিএন ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে নুর কামাল হাসিম উল্লাহ নামের এক নেতাকে।


মঙ্গলবার মধ্যরাতে পৃথক এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমান (২৬), ১৯ নম্বর ক্যাম্পের আব্দুল মালেকের ছেলে। আর নুর কামাল হাসিম উল্লাহ (৩০) ১ নম্বর ক্যাম্পের মো. ইসলামের ছেলে।





র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, র‌্যাব-১৫, এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবি এর যৌথ অভিযানে অস্ত্র সহ আরসার তালিকাভুক্ত নেতাকে একাধিক মামলার আসামি আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা করে মোতালেবকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।


১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী, অপকর্মের হোতা ও বহু মামলার আসামি মাত্তুল কামাল ওরফে নুর কামাল হাসিম উল্লাহকে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারী টিলার নুর আহমদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।


এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা সহ ৬ টি মামলা রয়েছে। উখিয়া থানায়ি তাকে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর