নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

১১১ বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় অবশেষে মামলা

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরীপাড়ায় দুস্থ মহিলা সহায়তা (ভিডাব্লিউবি) প্রকল্পের সরকারি ১১১ বস্তায় তিন হাজার ৩৩০ কেজি চাল জব্দের ঘটনায় অবশেষে মামলা হয়েছে।


দৈনিক যুগান্তরের অনলাইনে সংবাদ প্রকাশের পর চাল জব্দের তিন দিনের মাথায় মঙ্গলবার মধ্যরাতে উখিয়া থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।


র‌্যাব-১৫-এ কর্মরত এসআই মংকু চাকমা বাদী হয়ে করা মামলায় একজনকে প্রত্যক্ষ এবং ৪-৫ জনকে পরোক্ষ আসামি করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।


আসামিরা হলেন- উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমা চৌধুরীপাড়ার (৯নং ওয়ার্ড) মোজাহের কোম্পানীর ছেলে সিরাজুল ইসলাম (৩২)। তিনিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে পলাতক আসামি করা হয়েছে।


মামলায় এজাহারে উল্লেখ করা হয়, রোববার রাতে র‌্যাব-১৫ কক্সবাজারের এসআই রাসেল হোসেন, এএসআই জাহাঙ্গীর আলম, এএসআই ফরিদুর রেজা, নায়েক জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়মিত টহলে বের হয়। টহলকালে উখিয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদে খবর আসে- উখিয়ার হলদিয়া পালং ইউপির রুমকা চৌধুরী পাড়াই মোজাহের কোম্পানীর আধপাকা বসতঘরে ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চাল অবৈধ মজুদ করা হয়েছে।


বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আদেশ পাওয়ার পর সেখানে গেলে মজুদকারিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে উপস্থিত লোকজনের সামনে পলাতক আসামির ঘর তল্লাশি করে তার ঘরের বারান্দায় থাকা মুখ বন্ধ অবস্থায় খাদ্য অধিদপ্তরের আতপ চাল ২৮টি প্লাস্টিকের বস্তা, ৮৩টি চটের বস্তা উদ্ধার হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে ১১১ বস্তায় ৩ হাজার ৩৩০ কেজি চাল উদ্ধার করা হয়।


এসআই রাসেল হোসেন রাত সোয়া ১টার দিকে আলামতের জব্দ তালিকা করে সাক্ষীদের স্বাক্ষর নেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উখিয়ার নির্দেশে জব্দ তালিকা মূলে ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক উখিয়া কক্সবাজারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।


মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উখিয়া থানার এসআই মনোজ কান্তি কুরীকে।


উল্লেখ্য, রোববার রাতে তিন ঘণ্টা অভিযানের পর হলদিয়া পালংয়ের রুমকা চৌধুরীপাড়া থেকে ১১১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এর একদিন পর র‌্যাব-১৫ নিয়ম মতে প্রেস বিজ্ঞপ্তি দিলেও চাল জব্দের ঘটনায় তথ্য আড়াল করা হয়।


উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এটা স্পর্শকাতর একটি বিষয়। প্রভাবমুক্তভাবেই তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

Tag
আরও খবর