বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন

জমকালো আয়োজনে শেরপুর জেলায় প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ১০ মার্চ শুক্রবার বিকেল ৩টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ওই টুর্নামেন্টে নকলা উপজেলা একাদশকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পৌরসভা একাদশ। বিপুলসংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন। পরে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে মুঠোফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি। এতে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পতি প্রকৌশলী নাহিদ নেওয়াজসহ অন্যান্য অতিথিগণ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে নগদ ১ লক্ষ টাকা ও স্বর্ণমোড়ানো ট্রফি এবং রানার্স-আপ দলকে নগদ ৫০ হাজার টাকা ও রূপায় মোড়ানো ট্রফি তুলে দেয়া হয়। উল্লেখ্য, শেরপুর জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভাসহ মোট ৮টি দল নিয়ে ওই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। 

Tag
আরও খবর