বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি উন্নয়ন কর মেলা উদ্বোধন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, মালিকানা সত্ত্ব বজায় রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ৫ দিনব্যাপী শুরু হয়েছে ভূমি উন্নয়ন কর (খাজনা আদায়) মেলা। মেলায় ভূমির মালিকেরা খুব সহজে কর পরিশোধ ও নামজারি করাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাবেন। ৫ মার্চ রবিবার সকালে ঝিনাইগাতী সদর ইউনিয়ন ভূমি অফিসে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এ মেলায় উপজেলার ৭টি ইউনিয়নের ভূমি মালিকেরা এ সেবা পাবেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিনাল কান্তি সরকার, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ও আশরাফুল ইসলাম পলাশসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও জমির মালিকগণ। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, নিয়মিত কর আদায় করা না গেলে দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। এ জন্য ভূমি মালিকগণ যাতে সহজভাবে ভূমি সংক্রান্ত সেবা পান, সে জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন, যে সকল ভূমি মালিক ৩ বছরের বেশি ভূমি উন্নয়ন কর বকেয়া রেখেছেন তাদেরকে এ মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্যও তাগিদ দেন। নচেৎ ভূমি মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ জমি খাস খতিয়ানে আনার ব্যবস্থা করা হবে। মেলা শেষে ৩ জন সর্বোচ্চ ভূমি করদাতাকে পুরস্কৃত করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। 

Tag
আরও খবর