নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চফলনশীল (উফশী) রোপা আমন ধানের বীজ, হাইব্রিড কাঁচা মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. ফরহাদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান এবং সদস্য সচিব লুৎফর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রণোদনা প্রদান এবং খরিপ মৌসুমে অধিক জমিতে আবাদ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২৮০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চফলনশীল আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ৭০ জন কৃষকের মাঝে হাইব্রিড কাঁচা মরিচ চাষের জন্য ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ১২০ টাকা মূল্যের বালাইনাশক প্রদান করা হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য বাস্তবায়নে কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উৎসাহিত করতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এসব উদ্যোগ কার্যকর।

Tag
আরও খবর