নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে খোলা ড্রামে জ্বালানি তেল বিক্রি বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা

খোলা ড্রামে পেট্রোলিয়ামজাত জ্বালানি তেল বিক্রি বন্ধে শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) শেরপুর সদর, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় পৃথকভাবে এসব অভিযান পরিচালিত হয়।


শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে খোলা ড্রামে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়ায় তিনটি দোকানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দোকানিদের খোলা ড্রামে তেল বিক্রি বন্ধ করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয় এবং উপস্থিত ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।


অপরদিকে শ্রীবরদী উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে খুচরা জ্বালানি তেল বিক্রির কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় একটি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের খোলা ড্রামে জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়েও সতর্ক করা হয়।


অন্যদিকে নালিতাবাড়ী উপজেলায় ফিলিং স্টেশন ও জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি মনিটরিং করা হয়। এ সময় উল্লেখযোগ্য কোনো অনিয়ম পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


জেলা প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে খোলা ড্রামে জ্বালানি তেল বিক্রি বন্ধসহ বাজার তদারকি ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর