নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে তুলা চাষ সম্প্রসারণে র‌্যালি ও আলোচনা সভা

দেশে তুলা উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে শেরপুরে তুলা চাষি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে তুলা উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ জোনের উদ্যোগে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “তুলা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, যাকে সাদা সোনা বলা হয়। দেশে তুলার চাহিদা অনেক বেশি হলেও এর বড় একটি অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে সরকার তুলা চাষ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের প্রণোদনাসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে।”


তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তরের উপপরিচালক মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. একেএম হারুন-অর-রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। 


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন। এছাড়া বক্তব্য দেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কটন ইউনিট অফিসার মো. নুরুল আলম, তুলা চাষি মোখলেছুর রহমানসহ অন্যান্যরা। এ সময় তুলা উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার অর্ধশতাধিক তুলা চাষি উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর