নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শেরপুরে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকায়।


নিহত একাব্বর মিয়া (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। আর অভিযুক্ত ছোট ভাই ফারুক মিয়া হায়দার আলীর তৃতীয় স্ত্রী মুসেদার সন্তান।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে ফারুক মিয়া সন্দেহ করছিলেন যে তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার সকালেও স্ত্রীকে কেন্দ্র করে ঝগড়ার পর ক্ষিপ্ত ফারুক ধারালো রামদা দিয়ে বড় ভাই একাব্বরকে ঘরের ভেতরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।


রক্তাক্ত অবস্থায় একাব্বরকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।


হত্যাকাণ্ডের বিষয়ে ফারুকের স্ত্রী মাকসুদা বেগম বলেন, “আমার সঙ্গে কোনো পরকীয়া সম্পর্ক ছিল না। ফারুক নেশাগ্রস্ত অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে।”


শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, “একাব্বরকে সকালবেলা গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার হাত, গাল ও শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের চিহ্ন ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। জরুরি চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।”


এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “এটি মূলত পারিবারিক দ্বন্দ্ব থেকে সৃষ্ট একটি হত্যাকাণ্ড। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনো কাউকে আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

Tag
আরও খবর