নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বিশ্ববিখ্যাত সার্জিক্যাল সোসাইটির ফেলোশিপ অর্জন ও সমাবর্তন অনুষ্ঠানে অংশ গ্রহন করে শেরপুর তথা বাংলাদেশের গৌরব ছড়ালেন অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম

অর্থোপেডিক সার্জারী বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, এম.এস (অর্থো), এফ.আই.সি.এস (ইউ.এস.এ), এফ.এ.সি.এস (আমেরিকা), এ.পি.এস.এস ফেলোশিপ (হংকং), এবং পেডিয়েট্রিক অর্থোপেডিক ফেলো (পুনে, ইন্ডিয়া), বিশ্বের অন্যতম বৃহত্তম ও স্বনামধন্য সার্জিক্যাল সোসাইটি "House of Surgeons" খ্যাত American College of Surgeons (ACS) কর্তৃক সম্মানজনক FACS (Fellow of the American College of Surgeons) উপাধি অর্জন করেছেন। 


এই অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিতব্য ACS Clinical Congress 2025-এর সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উক্ত আন্তর্জাতিক কংগ্রেসে তিনি সফলভাবে দুটি সায়েন্টিফিক পেপার উপস্থাপন করেন, যা বাংলাদেশের অর্থোপেডিক চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে।




সমাবর্তন শেষে নিউইয়র্কে “শেরপুর জেলা সমিতি ইউ.এস.এ ইনক” কর্তৃক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি USA শেরপুর জেলা সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজুর রহমানের সঞ্চালনায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।


এর পূর্বে তিনি ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস (ICS), আমেরিকা কর্তৃক FICS ফেলোশিপ, এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) কর্তৃক মনোনীত হয়ে হংকং ইউনিভার্সিটির (HKU) কুইন মেরি হাসপাতাল থেকে APSS ফেলোশিপ এবং ভারতের Sancheti Institute of Orthopedics & Rehabilitation (SIOR), পুনে থেকে পেডিয়েট্রিক অর্থোপেডিক সার্জারীতে ফেলোশিপ অর্জন করেন।


অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের কৃতি সন্তান। তিনি মরহুম কফিল উদ্দিন মন্ডল ও সুলেমা খাতুনের একমাত্র পুত্র। শিক্ষাজীবনে তিনি মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী থেকে এস.এস.সি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচ.এস.সি, এবং বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা মেডিকেল কলেজ থেকে এম.এস (অর্থো) ডিগ্রী অর্জন করেন।


চিকিৎসা পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি ‘শিকড় ঝিনাইগাতী’ সংগঠনের সাংগঠনিক সম্পাদক, শেরপুর ডায়াবেটিক সমিতি, শেরপুর হার্ট ফাউন্ডেশন, শেরপুর রোটারি ক্লাব, শেরপুর ক্লাব, রোটারেক্ট ক্লাব, ও শেরপুর হাজী কল্যাণ সমিতি-এর আজীবন সদস্য। এছাড়াও তিনি রক্ত সৈনিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য।


অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের এই আন্তর্জাতিক সাফল্য বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে এক গৌরবোজ্জ্বল সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag
আরও খবর