“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও মহড়ার মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদ্যাপন করা হয়েছে। ১৩ অক্টোবর সোমবার সকালে র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। আলোচনা সভা শেষে দুর্যোগ থেকে বাঁচতে ফায়ার সার্ভিস ও সাভিল ডিফেন্সের মাধ্যমে এক মহড়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউএনও বলেন, “দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা আরো বৃদ্ধি করাসহ দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।”
১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে