নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন তিনি। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেন। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। জেলা প্রশাসক জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে। এ ধরনের পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন। ত্রাণ বিতরণ কার্যক্রম ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল উপস্থিত ছিলেন। সরকারি এ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার দুপুরে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীর বাঁধ ভেঙে বন্যার পানিতে বেশকিছু বাড়ি-ঘর ভেঙে যায় ও জানমালের ক্ষতি হয়।

Tag
আরও খবর