নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের পরিদর্শন: উন্নয়ন ও জনসেবায় নতুন দিগন্তের সূচনা

শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার নালিতাবাড়ী উপজেলা পরিদর্শন করেছেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করে স্থানীয় উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম তদারকি করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রথমে নালিতাবাড়ী পৌরসভা পরিদর্শন করেন। এ সময় পৌরসভার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে তিনি জনসেবায় দ্রুততা ও স্বচ্ছতা আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এতে ২৫ হাজার চারা রোপণ ও বিতরণের মাধ্যমে সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। জেলা প্রশাসক তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে বলেন, “এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।” দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি নালিতাবাড়ী পৌরসভার সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন। জেলা প্রশাসক জানান, এ প্রকল্প পৌরসভার নিরাপত্তা ও কাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে এবং সামগ্রিক উন্নয়ন যাত্রায় মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এছাড়া তিনি মন্ডলিয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি সেবা কার্যক্রমের মানোন্নয়ন ও জনবান্ধব সেবা নিশ্চিতকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। এসময় সেবাগ্রহীতাদের জন্য নির্মিত বসার স্থান “অরুণালয়” এর উদ্বোধন করেন। দিনব্যাপী এসব কর্মসূচি নালিতাবাড়ীর জনসেবা, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তনের দিগন্ত উন্মোচন করবে বলে জেলা প্রশাসন শেরপুরের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tag
আরও খবর