নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা এবং সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। সভায় সার ও বীজের সঠিক ব্যবহার, সময়মতো কৃষকদের কাছে সরবরাহ নিশ্চিত করা, অনিয়ম প্রতিরোধ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপজেলার সার ডিলাররা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সরকার কৃষকের স্বার্থ সংরক্ষণে দৃঢ়ভাবে কাজ করছে। কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার ও বীজ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ইউএনও মো. আশরাফুল আলম রাসেল তার সভাপতির বক্তব্যে বলেন, “কৃষিই সমৃদ্ধি। তাই কৃষকদের স্বার্থ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সার ও বীজ সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে মনিটরিং প্রক্রিয়া আরও জোরদার করতে হবে।” এ ধরনের সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে কৃষকবান্ধব নীতি বাস্তবায়ন এবং উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর