নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে ১২ বছর ধরে সংস্কারহীন সড়ক, চরম ভোগান্তিতে এলাকাবাসী

শেরপুরের ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়কের সংযোগ সড়ক হযরত আলীর বাড়ি থেকে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা দীর্ঘ ১২ বছর ধরে সংস্কার না হওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। খানাখন্দে ভরা এ সড়ক বর্তমানে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।


গ্রীন সোলজার পাবলিক স্কুল, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী দাখিল মাদ্রাসা ও মহিলা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা নিয়মিত এই সড়ক ব্যবহার করেন। কিন্তু রাস্তাটির ভাঙাচোরা অবস্থার কারণে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ পথচারীরাও ভোগান্তি পোহাচ্ছেন।


উপজেলা এলজিইডি সূত্র জানায়, সড়কটির দৈর্ঘ্য ৪৬০ মিটার ও প্রস্থ ৩ মিটার। সর্বশেষ ২০১২-১৩ অর্থবছরে এলজিইডি এটি কার্পেটিং করে। এরপর দীর্ঘ ১২ বছর আর কোনো সংস্কার হয়নি। গত অর্থবছরে (২০২৩) এডিপির আওতায় মাত্র ৫০ মিটার অংশে ইটের সলিং করা হয়েছে। বর্তমানে সড়কের দুই পাশ ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষায় এসব গর্ত পানিতে পরিপূর্ণ হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। গত কয়েক মাসেই একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।


স্থানীয় শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, “সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা জমে যায়। কৃষিপণ্য বাজারে নিতে বা জরুরি প্রয়োজনে বের হতেও সমস্যায় পড়তে হয়।”


বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মিয়া জানান, “রিকশা কিংবা অন্য যানবাহনে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমরা অবিলম্বে সড়কটির সংস্কার চাই।”


ইউনিয়ন পরিষদ সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, “রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনেও এর সংস্কার হয়নি। সামান্য কিছু সলিং করে দায়সারা কাজ করা হয়েছে। দ্রুত পূর্ণ সংস্কার দরকার।”


ঝিনাইগাতী উপজেলা এলজিইডি’র প্রকৌশলী শুভ বসাক বলেন, “বিষয়টি আমরা অবগত আছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান, “সড়কটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

Tag
আরও খবর