শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাঁসলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী স্বপ্না আক্তারের চার বছরের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, স্বপ্নার প্রকৃত মোবাইল নম্বরের পরিবর্তে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের সাবেক ইউপি সচিব মো. খোরশেদ আলম নিজের নম্বর ব্যবহার করে নিয়মিত টাকা উত্তোলন করেন। বর্তমানে তিনি নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদে ইউপি সচিব হিসেবে কর্মরত। অভিভাবক সহিজ উদ্দিন জানান, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ও গরীব মানুষ। মেয়ের পড়াশোনার জন্য এই টাকা খুব প্রয়োজন ছিল। তিনি প্রাপ্য টাকা ফেরত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে ইউপি সচিব খোরশেদ আলম বলেন, তার নগদ অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা তিনি জানেন না। নালিতাবাড়ী ইউএনও ফারজানা আক্তার ববি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্তের আশ্বাস দিয়েছেন।
১৪ ঘন্টা ১০ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে