নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামানের সঞ্চালনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ ও যুব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের ৫ জন প্রশিক্ষিত যুবদের মধ্যে আত্মকর্মসংস্থানের জন্য ৬ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋণের চেক এবং ৩০ জন প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনিয়র তাহের রেনেসাঁ, উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “যুব সমাজই দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি। প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবে এবং একই সঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে যুবকদের উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি।” আলোচনা সভার শুরুতেই দেশের সার্বিক উন্নয়নে যুবদেরকে শপথ বাক্য পাঠ করান ইউএনও আশরাফুল আলম রাসেল।

Tag
আরও খবর