নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক স্বামী। ৮ আগস্ট শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অভিযুক্ত স্বামী খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে খলিলুর রহমান (৮০)। ভুক্তভোগী স্ত্রী খোশেদা বেগমের (৭০) প্রায় ছয় বছর ধরে শয্যাশায়ী জীবন কাটছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ খোশেদা বেগম বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে স্বামী তাকে টেনে-হিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে গিয়ে কোদাল দিয়ে ছোট গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে থাকেন। এ সময় তাঁকে হাত দিয়েও আঘাত করেন। ঘটনাটি তাঁদের নাতি মো. খোকন (১৯) ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয় এবং জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে। এ ব্যাপারে এলাকাবাসীর কেউ কেউ বলেন, খলিলুর রহমান সাধারণত ঝামেলায় জড়ান না এবং স্ত্রীকে সেবা করতেন, তবে ঘটনার দিন উত্তেজিত হয়ে এমন কাজ করেন। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ জানান, “খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা দাবি করেছেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, “আমি ভিডিওটি দেখেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Tag
আরও খবর