নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে ‘শহীদ সৌরভ চত্বর’ উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতী থানা মোড়ে উদ্বোধন করা হলো ‘শহীদ সৌরভ চত্বর’। ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আনুষ্ঠানিকভাবে এই চত্বরের ফলক উন্মোচন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ সৌরভসহ উপজেলার সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্তান শারদুল আশিস সৌরভ (সজীব) শহীদ হন। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে ঝিনাইগাতী থানা মোড়কে ‘শহীদ সৌরভ চত্বর’ নামে নামকরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের ত্যাগ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে।

Tag
আরও খবর