নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এ সভায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে চলমান অভিযানে ইতিমধ্যে উল্লেখযোগ্য সফলতা এসেছে। এর ফলে বর্তমানে বালু উত্তোলন ও পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এখন মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে জোরদার অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় মাদক নির্মূল, চাঁদাবাজি দমন, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। সভাপতি ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “উপজেলায় আইন-শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন সর্বদা জনগণের পাশে থেকে কাজ করবে।”

Tag
আরও খবর