নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মান্নানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আব্দুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব সেকান্দর আলী। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই। তারা আব্দুল মান্নানকে একজন যোগ্য, সাহসী এবং সাংগঠনিক দক্ষ নেতা হিসেবে অভিহিত করে তাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হলে সৎ, পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ-এর নেতৃত্ব প্রয়োজন। মো. আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে দলের প্রতি নিষ্ঠা ও কর্মীর প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছেন। সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মো. আব্দুল মান্নান সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা সবাই একসঙ্গে কাজ করব। আমার লক্ষ্য হচ্ছে উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী, গতিশীল ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে তোলা।”

Tag
আরও খবর