নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান: ৯ জনকে কারাদণ্ড, ৯টি ট্রাক জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় নিষিদ্ধ বালু মহাল থেকে অবৈধভাবে বালু পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। ৪ জুলাই শুক্রবার রাত ১২টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধ বালু পরিবহনের সাথে জড়িত ৯ জনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুসারে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ৯টি ট্রাক জব্দ করা হয়। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৯ ব্যক্তিকে ৭ থেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না। এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।” তিনি আরও জানান, জব্দকৃত ট্রাকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মূল চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়াই এলাকায় বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। এতে করে একদিকে যেমন নদী ভাঙন ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছিল, অন্যদিকে জনদুর্ভোগও বৃদ্ধি পাচ্ছিল। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ বালু ব্যবসায় জড়িতদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।

Tag
আরও খবর