শেরপুরের ঝিনাইগাতীতে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২ জুলাই বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন। এসময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন নার্সারী মালিকগণ উপস্থিত ছিলেন। ওইসময় ২৯ জন ক্ষতিগ্রস্ত নার্সারী মালিককে ৫ লাখ ৮ হাজার টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে