নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শেরপুর জেলায় সম্মাননা পেলেন ঝিনাইগাতীর ইউএনও আশরাফুল আলম রাসেল

২০২৪-২০২৫ অর্থবছরে শেরপুর জেলায় অবৈধ বালু উত্তোলন রোধ, পরিবেশ রক্ষা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শেরপুর জেলায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্বের সম্মাননা পেলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ২৯ জুন রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। এ বছর জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাওয়ার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ঝিনাইগাতী উপজেলার মধ্যে থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এবং শ্রেষ্ঠ গ্রাম পুলিশকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান তার বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষা ও নাগরিক সেবা কার্যক্রমে যারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাদেরকে সম্মানিত করা আমাদের কর্তব্য। এতে করে অন্যরাও অনুপ্রাণিত হবেন।” উল্লেখ্য, ইতঃপূর্বেও ইউএনও আশরাফুল আলম রাসেল জন্ম-মৃত্যু নিবন্ধনে বেশ কয়েকবার সম্মাননা সনদ পেয়েছেন।

Tag
আরও খবর