নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে কৃষি অফিসের আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি বিভাগের এক ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত পার্টনার কংগ্রেস সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর জেলার উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্টনার প্রোগ্রাম ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাহউদ্দিন কায়সার, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, কৃষি উদ্যোক্তা আব্দুল কাদির ও মতিউর রহমান প্রমুখ। সেমিনারে কৃষক, বিদ্যালয় প্রতিনিধি, সংবাদকর্মীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর জেলার উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সরকার কৃষি ও কৃষকবান্ধব। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায় সে লক্ষ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের সঙ্গে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজকের মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তারই প্রতিফলন। তিনি কৃষকদেরকে তাদের যে কোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নিতে আহ্বান জানান।

Tag
আরও খবর