নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি ট্রলি জব্দ করেছে রামচন্দ্রকুড়া বিজিবি। ২৩ জুন সোমবার দিবাগত রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি সীমান্ত থেকে এক গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি জওয়ানরা এসব শাড়ি ও বহনকারী ট্রলি জব্দ করে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় চোরাকারবারি চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি। ২৪ জুন মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ভারতঘেঁষা মায়াঘাসি এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় চোরাকারবারি দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। তবে ভারত থেকে চোরাই পথে আনা ৯৮৮ পিস শাড়ি ও শ্যালো ইঞ্জিন চালিত ১টি ট্রলি ফেলে যাওয়ায় এসব জব্দ করে বিজিবি সদস্যরা। শাড়ি ও ট্রলির জব্দকৃত মূল্য ৬৬ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম।

Tag
আরও খবর