নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা বাবুল গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা বাবুল মিয়া (৫০) কে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ২৩ জুন সোমবার দুপুরে তাকে শেরপুর আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত বাবুল মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র। এর আগে ২২ জুন রোববার রাত ৯টার দিকে উপজেলার ডেফলাই এলাকা থেকে অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে রোববার দিবাগত রাতেই বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। ২৩ জুন সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্কুলছাত্রীকে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্কুলছাত্রীর মা জানান, বাবুল মিয়া আমার প্রতিবেশী ও দুসম্পর্কের দেবর। তার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে। ইতঃপূর্বে সে এমন ঘটনা আরও ঘটিয়েছে। গত ১৭ জুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবুলের গোয়ালঘরে ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। বিষয়টি আমরা জানার পর মান সম্মানের ভয়ে মুখ খুলিনি। কিন্তু পুনরায় ২২ জুন রোববার দিবাগত রাত ৯টার দিকে আমার মেয়ে ঘরের বাহিরে বের হলে পুনরায় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় আমার মেয়ের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাবুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে অভিযুক্ত বাবুল মিয়া বলেন, এ ঘটনার কিছুই জানেন না এবং ষড়যন্ত্রের স্বীকার তিনি। এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় থানায় মেয়েটির মা বাদী হয়ে বাবুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। পরে বাবুলকে গ্রেফতার করে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর