শেরপুরের ঝিনাইগাতীতে দশম শ্রেণির ছাত্র রাশেদের ওপর এসিড নিক্ষেপ করায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২২ জুন রোববার সকাল ১১টায় উপজেলা সদরের গোল্ডেন স্টার প্রিপারেটরী এন্ড হাই স্কুলের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, একই শ্রেণির ছাত্র রাশেদ সম্প্রতি দুর্বৃত্তদের দ্বারা এসিড হামলার শিকার হন। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন, “এসিড নিক্ষেপের মতো জঘন্য অপরাধে জড়িতদের যদি দ্রুত বিচারের আওতায় না আনা হয়, তবে এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” মানববন্ধনে গোল্ডেন স্টার প্রিপারেটরী এন্ড হাই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে