নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঈদে হাসি ফুটাতে ভয়েস অব ঝিনাইগাতী’র উপহার বিতরণ

মুসলমানদের বড় দুটি উৎসবের একটি হলো ঈদুল আজহা। উৎসবের এই দিনটিতে বিত্তবানদের পাশাপাশি নিম্ন আয়ের মানুষও একটু ভালো খেতে চায়। কিন্তু অর্থের অভাবে অনেকেই সব পণ্যও কিনতে পারে না। এ ঈদে কোরবানি হওয়ায় সমাজের বণ্টনকৃত কম বেশি মাংস সবাই পান। খাবারে গরুর মাংসের সঙ্গে পোলাও থাকলে ধনী-দরিদ্রের আনন্দ সমান হয়। কিন্তু পোলাও চাল উচ্চমূল্যের কারণে হতদরিদ্রদের জন্য মাংস-পোলাও খাওয়া স্বপ্নই থেকে যায়। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুই শতাধিক নিম্ন আয়ের মানুষের এই স্বপ্ন পূরণে উদ্যোগ নিয়েছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামের একটি সামাজিক সংগঠন। ৫ জুন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ‘ঈদে হাসি ফুটুক সবার মুখে’ ব্যানারে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন এ সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে পাঁচ সদস্যের একটি পরিবারের জন্যে পোলাও চাল, সেমাই, চিনি, তেল, সাবান, পিঠা, মুড়ি, ডাল ও আলু দেওয়া হয়। ঈদুল আজহা উপলক্ষে এ স্বেচ্ছাসেবী সংগঠনের এই আয়োজনে হাসি ফুটেছে দুই শতাধিক নিম্ন আয়ের পরিবারে। এসব উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রোস্তম আলী, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু ও মো. নাঈম ইসলাম। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘আমাদের চারপাশে অনেকেই আছেন, যারা প্রতিদিনের প্রয়োজনীয় খাবার জোগাড় করতেও হিমশিম খান। তাদের মুখে ঈদের আনন্দ ফোটাতে পারা, আমাদের ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করে তোলে। আজকের এই আয়োজন শুধু দান নয়, বরং আমাদের মানবিক দায়বদ্ধতার একটি প্রতিফলন। চলুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ি, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ ঈদের দিনে একাকী ও উপেক্ষিত থাকবে না। সেই সঙ্গে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং ভবিষ্যতেও যেন আমরা এ ধরনের মানবিক কাজের সাথে যুক্ত থাকতে পারি।’ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘ঈদে নিম্ন আয়ের কিছু সংখ্যক মানুষের হাসি ফোটাতে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এর এই উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। তরুণদের এই মানবিক উদ্যোগে আমিও পাশে আছি। অনেক বিত্তবান আছেন, যাদের সাহায্য করার মানসিকতা থাকা সত্ত্বেও উদ্যোগের অভাবে সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতা করতে পারেন না। অবহেলিত মানুষের পাশে রাষ্ট্রের পাশাপাশি দেশ ও সমাজের সর্বস্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক।’

Tag
আরও খবর