নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’-এমন স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি ও সহভাগী সংগঠনের উদ্যোগে স্কেটিং রাইড, বৃক্ষরোপণ অভিযান ও উদ্ধুদ্ধকরণ কর্মসূচি হয়েছে। এ উপলক্ষে ৩ জুন মঙ্গলবার শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে ৩৫ কিলোমিটার রোলার স্কেটিং রাইড শুরু হয়ে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর বাইপাস মহাসড়কের অরণি প্রগ্রেসিভ স্কুলে গিয়ে শেষ হয়। স্কেটিং রাইড উদ্বোধন করেন সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া ও জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব তারিক মিঠুল। প্রশিক্ষক সানোয়ার হোসেনের নেতৃত্বে স্কেটিং রাইডে অংশগ্রহণ করেন শেরপুর জেলা রোলার স্কেটিং ক্লাবের কিশোর-কিশোরী স্কেটাররা। পরে অরণি প্রগ্রেসিভ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, নিজে বাঁচি, প্রাণ-প্রকৃতি, বন্যপ্রাণী রক্ষায় আসুন সবাই সচেতন হই’-শিরোনামে বৃক্ষরোপণের গুরুত্ব শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ নাজনীন সুলতানার সভাপতিত্বে এতে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণসহ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

Tag
আরও খবর