শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর উত্তর শালচূড়া এলাকায় মনসুর আলীর বাড়ির সামনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯টি ড্রেজার মেশিন ও ৩টি মাচাসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। জানা গেছে, এক শ্রেণির কিছু অসাধু বালু ব্যবসায়ী নিয়মকানুন ভঙ্গ করে নিষিদ্ধ বালুমহাল থেকে বালু উত্তোলন করে আসছে। এরই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে